সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানার নৌ-পুলিশ।

শনিবার বিকেলে নদীতে মরদেহ ভাসতে দেখা যায়, যা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সদর থানার নৌ-পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমান খান জানান, মৃত যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তার পরনে ছিল কালো প্যান্ট ও কালো-হলুদ রঙের টি-শার্ট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি প্রায় ৫–৬ দিন আগে নদীতে ফেলা হয়েছে।

নিহতের পরিচয় সনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। পরিচয় শনাক্ত হলে জানা যাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন