সর্বশেষ

সারাদেশ

বাংলাদেশ বটলিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ বটলিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন শনিবার পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ইএসডিও মহানন্দা ইকো কটেজে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে মরগেন টি ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আলী চিশতী সভাপতি এবং গ্রীন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির অপর ১০ জন সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এর আগে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সভাপতি, সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ডের প্রতিনিধি, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শরিফ হোসেন, বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম আখতারুজ্জামান শাহজাহান, চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক খান, চা ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুজ্জামান বাবুসহ সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রতিনিধি আতিকুজ্জামান এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির নেতারা জানান, তারা মানসম্মত চা উৎপাদন নিশ্চিত করা, ক্ষুদ্র চাষিদের ন্যায্য মূল্য প্রদান এবং বাজার ব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় কাজ করবেন। পাশাপাশি ভ্যাট প্রত্যাহার, সহজ ঋণ সুবিধা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে বলেও তারা উল্লেখ করেন।

২৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০