সর্বশেষ

সারাদেশ

শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচন: বৈঠকে সাংবাদিকরা আমন্ত্রিত নয়: ডিসি

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
শেরপুরে স্থগিত হওয়া শেরপুর-৩ আসন এর নির্বাচনী পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ শেরপুরে এসে জেলা নির্বাচন ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

৪ এপ্রিল শনিবার সকাল ১০টায় তিনি সার্কিট হাউসে উপস্থিত হন এবং পরে সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসন, পুলিশ, সেনা, আনসার ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে বৈঠক করেন।

তবে সাংবাদিকরা এই সভায় অংশগ্রহণ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকরা প্রবেশের চেষ্টা করলে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, সাংবাদিকরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত নন। এ কারণে সাংবাদিকরা অনুষ্ঠান কভার করতে না পেরে সংবাদ বয়কট ঘোষণা করে জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন।

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন, “আমরা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তার অনুরোধে সভায় উপস্থিত হই। কিন্তু সাংবাদিকদের বসার ব্যবস্থা ছিল না। পেশাগত দায়িত্ব পালনে আমাদের বাধা সৃষ্টি হয়েছে। আমরা কমিশনের কাছে কিছু প্রশ্ন রাখতে চাইতাম, সম্ভবত সেই কারণে আমাদের দূরে রাখা হয়েছে।”

জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এই ঘটনার “অনাকাঙ্ক্ষিত” ঘটনা হিসেবে উল্লেখ করেছেন এবং বলেন, “দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের সঙ্গে বসে সমাধান করা হবে।”

এদিকে জেলা প্রশাসককে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন