সর্বশেষ

সারাদেশ

মহিপুরে এক ট্রলারে ৪০ কোরাল ধরা, নিলামে বিক্রি প্রায় ১.৭১ লাখ টাকায়

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) 
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) 

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে এক ট্রলারে ধরা পড়েছে ৪০টি সামুদ্রিক কোরাল মাছ, যা দীর্ঘদিনের মাছের সংকটে ভুগতে থাকা জেলেদের মাঝে কিছুটা স্বস্তি ফিরিয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে ট্রলারটির মাঝি কাদের ও তার সহযোগীরা মাছগুলো বন্দরে নিয়ে আসেন।

পরে নিলামের মাধ্যমে প্রতি মণ ৪৯ হাজার টাকা দরে প্রায় সাড়ে তিন মণ কোরাল মাছ মোট ১ লাখ ৭১ হাজার টাকায় বিক্রি হয়। এতে প্রতি কেজি মাছের দাম দাঁড়ায় প্রায় ১ হাজার ২২৫ টাকা।

স্থানীয়দের মতে, একসঙ্গে এত পরিমাণ কোরাল মাছ ধরা পড়ার ঘটনা বিরল। এ খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই মহিপুর মৎস্য বন্দরে উৎসুক মানুষের ভিড় জমে। অনেকেই এমন দৃশ্য দেখতে বাজারে ছুটে আসেন।

ট্রলারের মাঝি কাদের জানান, দীর্ঘদিন পর এত কোরাল মাছ পেয়ে তারা আনন্দিত। তিনি বলেন, “প্রায় দুই মাস পর ভালো মাছ পেলাম। সাগরে মাছের সংকট, তার ওপর তেলের অভাব—সব মিলিয়ে কষ্টে ছিলাম। এই মাছগুলো আমাদের কিছুটা স্বস্তি দিয়েছে।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, প্রাকৃতিক কারণে অনেক সময় সাগরে মাছের প্রাপ্যতা কমে যায়। তবে সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে মানার ফলে ধীরে ধীরে মাছের উৎপাদন বাড়ছে। তিনি জেলেদের নিয়ম মেনে ধৈর্য ধরে মাছ ধরার আহ্বান জানান।

তিনি আরও বলেন, কোরাল মাছ একটি মূল্যবান প্রজাতি এবং এ ধরনের মাছ বেশি ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন