সর্বশেষ

সারাদেশ

যশোরে সীমান্তে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৬:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোরের বেনাপোল সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রাম থেকে ভারতীয় বিস্ফোরক পাউডার ২ কেজি ৮শ গ্রাম আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাত ২টার দিকে বড় আঁচড়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে এই চালানটি জব্দ করা হয়।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, ২ এপ্রিল রাতের সময় ৪৯ বিজিবি অধীনে বেনাপোল বিওপির স্পেশাল টহল দল বড় আঁচড়া পাকা রাস্তার উপর ভারতীয় মসলা বিস্ফোরক পাউডার ১,৪০০ গ্রাম এবং পটাশ বিস্ফোরক পাউডার ১,৪০০ গ্রাম মালিকবিহীন অবস্থায় আটক করে। এই সিজারের মোট মূল্য ধরা হয়েছে সাত লাখ টাকা।

বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল আজিজ জানান, আটককৃত বিস্ফোরক পাউডার রাতেই থানায় জমা দেওয়া হয়েছে এবং এ নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন