সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে জ্বালানি সংকট তীব্র, ভোগান্তিতে চালকরা

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৬:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে তীব্র জ্বালানি সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনচালকরা। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে ডিজেল পাওয়া গেলেও পেট্রোল ও অকটেনের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে।

জানা গেছে, জেলার প্রায় ৫০টি ফিলিং স্টেশনের মধ্যে বর্তমানে চালু রয়েছে মাত্র ২০ থেকে ২৫টি। খোলা থাকা স্টেশনগুলোতেও প্রতিদিন সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। অনেক ক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদামতো জ্বালানি পাচ্ছেন না তারা।

শহরের টাউন হল মোড় এলাকার একটি অটোমোবাইল পাম্পে নির্দিষ্ট করে মাত্র ৫০০ টাকার অকটেন সরবরাহ করা হচ্ছে। এতে ভোর থেকেই সেখানে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে। অন্যদিকে, পুলিশ লাইন পেট্রোল পাম্প বন্ধ থাকায় ভোগান্তি আরও বেড়েছে।

এদিকে, কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ড্রামভর্তি জ্বালানি সংগ্রহের অভিযোগ উঠেছে। পরে সেই জ্বালানি খোলা বাজারে লিটারপ্রতি প্রায় ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, ফিলিং স্টেশনে তেল না থাকলেও বাইরে বেশি দামে সহজেই পাওয়া যাচ্ছে।

জ্বালানি সংকটের প্রভাব পড়েছে সব ধরনের পরিবহনে। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, মালবাহী ট্রাক ও গণপরিবহন—সবখানেই অচলাবস্থা বিরাজ করছে। গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের কেন্দ্র হওয়ায় ময়মনসিংহে এ সংকটের প্রভাব জাতীয় পর্যায়েও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা—বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রভাব জ্বালানি সরবরাহে পড়তে পারে, যার প্রতিফলন দেশের বাজারে দেখা যাচ্ছে।

তবে জেলা প্রশাসন জানিয়েছে, ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন