সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে বৃহস্পতিবার সকালে একটি সড়ক দুর্ঘটনায় মরজিনা খাতুন (৪৫) নামের এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।

দুর্ঘটনা ঘটে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়কের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায়। নিহত মরজিনা খাতুন ওই এলাকার জিল্লু মন্ডলের স্ত্রী।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাড়ির সামনের রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন মরজিনা খাতুন। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সকালেই সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন