সর্বশেষ

সারাদেশ

শিবালয়ে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে আরশ্বেদ আলী নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার অন্বায়পুর এলাকার তারা মসজিদ সংলগ্ন একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শিবালয় উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম।

জানা গেছে, উক্ত প্রতিষ্ঠানে অকটেন, পেট্রোল ও ডিজেল সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে গোপনে তথ্য সংগ্রহ করে অভিযান চালানো হয়। অভিযানের সময় জনসম্মুখে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির বিষয়টি স্বীকার করেন ব্যবসায়ী আরশ্বেদ আলী।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আরশ্বেদ আলী শিবালয় উপজেলার অন্বায়পুর এলাকার আওলাদ বেপারীর ছেলে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে জ্বালানি বিক্রির কোনো সুযোগ নেই। কেউ এ ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন