সর্বশেষ

সারাদেশ

গফরগাঁওয়ে বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ: ছাত্রদল আহ্বায়ককে অব্যাহতি

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুঘাট দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মুক্তার হোসেনকে গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্ব্যাকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুমোদন করেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বুধবার গফরগাঁও সরকারি কলেজ এলাকায় বালুঘাট দখল করতে মুক্তার হোসেন তার সমর্থকদের নিয়ে সেখানে যান। স্থানীয়রা বাধা দিলে তারা ফিরে যান। এর জের ধরে বৃহস্পতিবার তিনি বড় একটি মোটরসাইকেল বহর নিয়ে পুনরায় সেখানে যান।

অভিযোগ রয়েছে, এ সময় তার অনুসারীরা এক নৌকার মাঝিকে মারধর করে আহত করেন এবং একটি নৌকায় আগুন দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করলে পালানোর সময় মুক্তার হোসেনের অনুসারীদের অন্তত ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এই সংঘর্ষে কয়েকটি দোকানও ভাঙচুরের শিকার হয়। তবে মাঝি ছাড়া অন্য কেউ আহত হননি।

ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ বলেন, “বালুঘাট দখলকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পেয়েছি। এ ঘটনায় কেন্দ্রীয় সিদ্ধান্তে মুক্তার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে।”

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন