সর্বশেষ

সারাদেশ

কোটালীপাড়ায় হাসপাতালের ভেতরে রোগীকে কুপিয়ে আহত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ঢুকে এক রোগীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত মালো।

আহত রাসেল বিশ্বাস (২৫) উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে জামাল বিশ্বাসের সঙ্গে তার ভাই পান্না বিশ্বাসের বিরোধ চলছিল।

এ বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শুক্রবার সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযোগ রয়েছে, এরপর পুনরায় পান্না বিশ্বাসের লোকজন হাসপাতালে গিয়ে রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এতে হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতের ভাই রবিউল বিশ্বাস জানান, “জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে আমার ভাইকে মারধর করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার অবস্থা আশঙ্কাজনক।”

অভিযুক্ত পান্না বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে এসআই সুব্রত মালো বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন