সর্বশেষ

সারাদেশ

মেহেরপুরে বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, মেহেরপুর
স্টাফ রিপোর্টার, মেহেরপুর

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ১১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের প্রধান সড়কের পাশে একটি বাঁশবাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে তা মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাঁশবাগান এলাকা থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে কয়েকজন সেখানে গিয়ে অর্ধগলিত মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

মেহেরপুর সদর থানার তদন্ত কর্মকর্তা শিমুল হোসেন জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় এখনো পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন