সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে বাসন্তী পূজার মহা সপ্তমী উদযাপন, ভক্তদের ভিড়

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৫:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী পূজা উপলক্ষে মহা সপ্তমী পূজা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে শহরের ডায়াবেটিক হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত নীলটুলী সার্বজনীন দুর্গা মন্দিরে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সকাল সাড়ে সাতটায় পূজার কার্যক্রম শুরু হয় বলে জানান মন্দিরের পুরোহিত বাঁধন চক্রবর্তী।

পূজার বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্যে ছিল দেবীর মর্ত্যে আগমন, নবপত্রিকা স্থাপন, মঙ্গলঘট নিবেদন, দেবীর চক্ষুদান, পূজার ছড়া পাঠ এবং মঙ্গল আরতি। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এদিকে বাসন্তী পূজা উপলক্ষে শহরের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ধর্মীয় উৎসাহ ও গভীর ভক্তিভাবের মধ্য দিয়ে তারা পূজার নানা আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

২৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০