সর্বশেষ

সারাদেশ

সাতকানিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনা: নিহত ২, আহত ৬

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৮:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের সাতকানিয়ায় ইজিবাইকে যাত্রী উঠানোর সময় পেছন থেকে একটি মাইক্রোবাসের ধাক্কায় রনজিত ধর (৫৫) ও বাবুল দে (৬৫) নামে দুইজন নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। বুধবার উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে।

জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে নিহত রনজিত ধর ও বাবুল দে-সহ আরও দুই ব্যক্তি দোহাজারীর দিকে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামলে তারা সেটিতে উঠেন। ঠিক তখনই পেছন থেকে আসা একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে স্বজোরে ধাক্কা দেয়।

এতে দুটি যানবাহনই মহাসড়ক থেকে ছিটকে পড়ে এবং উভয় গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। পরবর্তীতে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ রনজিত ধর ও বাবুল দে (প্রকাশ বালি)-কে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন