সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন নিভাতে গিয়ে যুবক নিহত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন নিভানোর সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ইমরান মোল্যা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

ঘটনাটি মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে গোপালগঞ্জ শহরতলীর লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ গ্রামে ঘটে।

নিহত ইমরান মোল্যা ওই গ্রামের মহসিন মোল্যার ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, চরমানিকদাহ গ্রামের চাচাতো ভাই পলু মোল্যার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে ইমরান মোল্যা আগুন নেভাতে ওই বাড়িতে যান।

তাকে একটি লাঠি দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করার সময় বিদ্যুতস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আগ্নিকাণ্ডে বসত ঘরের কিছু অংশ পুড়ে ক্ষয়ক্ষতি হলেও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন