সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে তিন চাকার গাড়ি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৪:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে গরু কিনে বাড়ি ফেরার পথে তিন চাকার শেলো ইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জব্বার আলী মোল্লা (৪০) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মশাউড়া মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জব্বার আলী ওই ইউনিয়নের শেহালা মোল্লাপাড়া গ্রামের খোসবার আলী মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জব্বার আলী মথুরাপুর গরুর হাট থেকে গরু কিনে স্টিয়ারিং গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে মশাউড়া মাঠ এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে তিনি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, সড়ক দুর্ঘটনায় আহত ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আতিয়ার রহমান

২৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন