সর্বশেষ

সারাদেশ

গোয়াইনঘাটে বালুভর্তি ট্রাকে লুকানো ভারতীয় জিরা উদ্ধার, চালক গ্রেফতার

রাজু বিশ্বাস, গোয়াইনঘাট, সিলেট
রাজু বিশ্বাস, গোয়াইনঘাট, সিলেট

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাটে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করেছে থানা পুলিশ

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে সাতটায় উপজেলার বঙ্গবীর চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে জিরাসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় ট্রাকের চালক জাকারিয়া হোসেন (৩৪)কে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত জিরার মোট পরিমাণ ৭৬ বস্তা (কেএস গোল্ড), যার আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। তারা মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ১নং রুস্তমপুর ইউনিয়নের বঙ্গবীর রোডে (ঢাকা মেট্রো ট ২৪-১৪৯২) ট্রাকটি থামায়। প্রথমে ট্রাকটি বালুভর্তি মনে হলেও তল্লাশির একপর্যায় বালুর নিচে লুকানো জিরার বস্তাগুলো উদ্ধার করা হয়।

আটক জাকারিয়া হোসেন গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের ঘোরাগ্রামের চমক আলীর ছেলে। অভিযানে এএসআই আলী আহম্মদ, এএসআই মনির হোসাইনসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।

ওসি মনিরুজ্জামান বলেন, "সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। চোরাকারবারিরা নতুন কৌশল অবলম্বন করলেও পুলিশ সতর্ক রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই চক্রের পেছনের ব্যক্তিদের শনাক্তের জন্য তদন্ত চলছে।"

উদ্ধারকৃত মালামাল ও ট্রাক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন