সর্বশেষ

সারাদেশ

২০০ বছরের পুরোনো মুসলিম কাপড় পুনরুদ্ধারে কাজ করছে সরকার

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলার ঐতিহ্যবাহী ২০০ বছরের পুরোনো মুসলিম কাপড় (জামদানি) পুনরুদ্ধারে কাজ করছে সরকার বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি।

মঙ্গলবার (সকাল ১১টা) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া এলাকায় জামদানি ভিলেজ প্রকল্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলার ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী জামদানি শিল্পকে পুনরুদ্ধার ও বিশ্ব দরবারে তুলে ধরতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এ শিল্পের ঐতিহ্য অনুসন্ধানে ইংল্যান্ড পর্যন্ত গিয়েও গবেষণা করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে খোঁজ নিয়ে দক্ষ কারিগরদের সম্পৃক্ত করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। গবেষণা কার্যক্রম থেকে শুরু করে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

পাট শিল্প প্রসঙ্গে তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে বন্ধ পাটকলগুলো পুনরায় চালুর প্রতিশ্রুতি রয়েছে। ইতোমধ্যে কয়েকটি পাটকল চালু হয়েছে এবং আরও কিছু চালুর প্রক্রিয়ায় রয়েছে। এতে দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করে পাট শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে সরকার।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জামদানি ভিলেজ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন। তিনি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় তাঁতিদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আব-ই-রওয়ান প্রদর্শনী কেন্দ্র ঘুরে দেখেন। সেখানে মসলিন কাপড় তৈরির বিভিন্ন ধাপ—চরকার মাধ্যমে তুলা থেকে সুতা তৈরি এবং সেই সুতা দিয়ে কাপড় বুননের প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। প্রদর্শনী গ্যালারিতে রাখা মসলিন সুতা দিয়ে তৈরি কাপড়ও তিনি পরিদর্শন করেন।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, তাঁত বোর্ডের সদস্য মো. মিজানুর রহমান, দেবাশীষ নাগ, যুগ্মসচিব মো. জাহিদ হাসান, প্রকল্প পরিচালক আইয়ুব আলী, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো. কুতুব উদ্দিন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন