সর্বশেষ

সারাদেশ

মুকসুদপুরে ইজিবাইকের চাপায় শিশু নিহত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ২:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইকের চাপায় আবুজর গিফারী (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

আজ সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার বনগ্রাম-সিন্দিয়াঘাট আঞ্চলিক সড়কের মোচনা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু আবুজর গিফারী মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের শওকত মোল্যার ছেলে।

ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মোচনা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে আঞ্চলিক সড়ক পার হচ্ছিল শিশু আবুজর গিফারী। এসময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
 

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন