সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈদ উদযাপন

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।

প্রায় দুইশত বছর ধরে বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার ওপর নির্ভর করে এই দরবারের অনুসারীরা ধর্মীয় অনুশাসন পালন করে আসছেন।

চট্টগ্রামের উত্তর, দক্ষিণ সহ শতাধিক গ্রামে ঈদ উদযাপন করা হচ্ছে। আজ সকালে দরবারের খানকাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন বর্তমান সাজ্জাদানশীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান।

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা এবং পার্বত্য অঞ্চলের শতাধিক গ্রামের অনুসারীরা এদিন একযোগে ঈদ উদযাপন করেন। সংশ্লিষ্টরা জানান, হানাফি মাজহাবের অনুসারী হিসেবে তারা দীর্ঘদিন ধরে এই ধারাবাহিকতা বজায় রেখে আসছেন।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০