সারাদেশ
চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে অর্ধশতাধিক গ্রামে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদ উদযাপন
নেয়ামত হোসেন, চাঁদপুর
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৭:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে অর্ধশতাধিক গ্রামে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকালে এসব এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই ব্যতিক্রমধর্মী ধর্মীয় অনুশীলন চলে আসছে। জানা যায়, ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালনের এই রীতি অনুসরণ করা হচ্ছে।
সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) প্রথম এ প্রথা চালু করেন। এবারের ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা যাকারিয়া আল মাদানী।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। আগাম ঈদ উদযাপনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
১৮৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর