সর্বশেষ

সারাদেশ

দৌলতদিয়ায় ঈদযাত্রায় জনসমাগম, রাজবাড়ী প্রশাসনের বিশেষ ব্যবস্থা

মোঃ সাজিদ হোসেন, রাজবাড়ী
মোঃ সাজিদ হোসেন, রাজবাড়ী

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়ায় শুরু হয়েছে ঘরমুখো মানুষের ভিড়। দীর্ঘদিন পদ্মা সেতুর কারণে শীতল ও কম ব্যস্ত এই ঘাট এবার ঈদের আনন্দে মুখরিত হয়েছে। মানুষের হাকডাক আর চলাচলের ব্যস্ততায় পূর্ণ হয়েছে ঘাটটি।

ঈদ উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলছে ১৬টি ফেরি। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রাজবাড়ী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ এবং নৌ-পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

ঘাটে পর্যাপ্ত পরিমাণে সাদা পোশাক ও ইউনিফর্মে পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রী হয়রানি রোধ ও আইনশৃঙ্খলা রক্ষা করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান টিম পরিচালিত হচ্ছে। এছাড়া রাতে যাত্রীদের সুবিধার জন্য ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসন আশা করছে, এবছর কোন ভোগান্তি ছাড়াই মানুষ নির্বিঘ্নে বাড়িতে পৌঁছে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবে এবং পরে আবার শান্তিতে কর্মস্থলে ফিরে আসতে পারবে।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন