সর্বশেষ

সারাদেশ

বান্দরবানের মেঘলায় পাহাড়ের নিচে মা-মেয়ের মরদেহ উদ্ধার

মো.আরিফ,বান্দরবান
মো.আরিফ,বান্দরবান

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৩:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান শহরের মেঘলা এলাকা থেকে পাহাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মায়ের নাম রমেসিং মার্মা (৩০) এবং মেয়ের নাম বৃষ্টি মার্মা (৪)। তাদের বাড়ি মেঘলার কানা পাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত থেকে রমেসিং মার্মা ও তার মেয়ে বৃষ্টি মার্মাকে খুঁজে পাচ্ছিলেন না আত্মীয়-স্বজনরা। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকার একটি উঁচু পাহাড়ের নিচে তাদের পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

স্থানীয়দের ধারণা, পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হতে পারে। তবে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
 

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন