সর্বশেষ

সারাদেশ

ত্রিশাল থেকে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

এ ঘটনায় অপহরণ মামলার প্রধান আসামি মো. মবিন মিয়া (২০)কে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে র‍্যাব-১৪-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ) গভীর রাতে তারাকান্দা উপজেলা এলাকায় পরিচালিত অভিযানে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত মবিন মিয়াকে গ্রেফতার করা হয়।

উদ্ধার হওয়া ছাত্রী স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। কলেজে যাওয়া-আসার পথে মবিন মিয়া তাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে আপত্তি জানানো হলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে অপহরণের হুমকি দেয়।

এরই ধারাবাহিকতায় গত ২৬ ফেব্রুয়ারি রাতে বাড়ির নিকটবর্তী একটি দোকানে যাওয়ার পথে ত্রিশাল বাজারগামী সড়ক থেকে ওই ছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় মবিন ও তার সহযোগীরা।

এ ঘটনায় ভিকটিমের মা গত ১৬ মার্চ ত্রিশাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই র‍্যাব-১৪ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অনুসন্ধান শুরু করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে অপহৃত ছাত্রীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এবং মূল আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়।

র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান জানান, উদ্ধারকৃত ছাত্রীকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন