সর্বশেষ

সারাদেশ

অপহৃত জেলেদের এখনও ফেরত দেয়নি আরাকান আর্মি

আহসান সুমন, কক্সবাজার 
আহসান সুমন, কক্সবাজার 

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ১০:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
শাহপরীর দ্বীপ এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া চার জেলেকে এখনো ফেরত দেয়নি মিয়ানমারের আরাকান আর্মি।

গত ১৭ মার্চ সকালে উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে প্রায় ৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ চার জেলের বাড়ি শাহপরীর দ্বীপের পুকপাড়া এলাকায়। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শাহপরীর দ্বীপের বাসিন্দা সুলতান মাঝি জানান, শনিবার সকালে নাফ নদী সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে চার জেলেকে নৌকাসহ আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে তিনি শুনেছেন।

ঘটনার পর ভুক্তভোগী জেলেদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি বিজিবি ক্যাম্পে জানানো হয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, তিনি ঘটনার খোঁজখবর নিচ্ছেন। আলোচনা করে ধরে নিয়ে যাওয়া জেলেদের দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন