সর্বশেষ

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ৭:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল নাগাদ নগরজালফৈ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. সাগর (২৮), তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাগানবাড়ি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মাহবুবুর রহমান জানান, সাগর ঢাকা থেকে মোটরসাইকেলযোগে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। রাতভোর বা সকালবেলায় নগরজালফৈ এলাকায় পৌঁছালে অজ্ঞাত কোনো ভারি যানবাহন তাকে চাপা দেয়। এতে সাগর মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানায়, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০