সর্বশেষ

সারাদেশ

কোটচাঁদপুরে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও শাড়ি বিতরণ

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ৬:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ঈদ উপহার বিতরণ করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান।

এ সময় কোটচাঁদপুর উপজেলা ও পৌর এলাকার ১৫০টি পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ২ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা প্রদান করা হয়। পাশাপাশি ২১০ জন নারীকে শাড়ি দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলাম, পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইযুম, প্রভাষক শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধানমন্ত্রীর এ উপহার পেয়ে খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন