সর্বশেষ

সারাদেশ

প্রধানমন্ত্রী রেলকে আধুনিক করার চেষ্টা করছেন : নাটোরে দুলু

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর স্টেশন বাজারে আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নতুন স্টপেজ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকেলে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু রেল ব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ধ্বংসপ্রাপ্ত রেল ব্যবস্থাকে আধুনিক করতে নতুন উদ্যোগ নিয়েছেন। তার ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যে রেল খাতের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভবিষ্যতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রেলের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

দুলু আরও বলেন, সড়ক পথে বাস ও ট্রাক দুর্ঘটনায় প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে আধুনিক ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থার জন্য রেলকে আরও সম্প্রসারণ ও উন্নত করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার ফরিদ উদ্দিন আহম্মেদ। এছাড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদলের সভাপতি এ এইচ তালুকদার ডালিম, মাধনগর রেলস্টেশন উন্নয়ন কমিটির সভাপতি মাতিনূর রহমান মৃধাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের মাধ্যমে মাধনগর স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু হওয়ায় স্থানীয় যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে বলে আয়োজকরা জানান।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন