সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে দরিদ্রদের মাঝে ইদ সামগ্রী ও নগদ বিতরণ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৯:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ইদুল ফিতর উপলক্ষে শিবগঞ্জে সমাজের অসহায় ও খেটে-খাওয়া দিনমজুরদের পাশে দাঁড়ালো স্থানীয় সম্প্রদায়।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়, রানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও রানিহাটির গুচ্ছগ্রামে প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে নগদ অর্থ এবং ইদ সামগ্রী বিতরণ করা হয়।

বেগম রোকেয়া মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলামের আয়োজনে বিতরণকালে নগদ অর্থের পাশাপাশি চাল, দুধ এবং অন্যান্য খাবার সরবরাহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. কামাল হোসেন, ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. আসফিন সুলতানা হ্যাপী ও আফরিন সুলতানা, নয়ালাভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম নবী, যুবদল নেতা মো. শামীম, হাকিম আলীসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, এই সহায়তা সমাজের দরিদ্রদের ঈদের আনন্দ ভাগাভাগি করার একটি ছোট প্রয়াস মাত্র।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন