সর্বশেষ

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৬:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান (৫০) নামে এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিকুর রহমান পশ্চিম মালিহাতা এলাকার ইরা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে যাত্রীবিহীন সিএনজি অটোরিকশা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিলেন আশিকুর রহমান। পথে মালিহাতা এলাকায় বিপরীত দিক থেকে আসা আশুগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন