সারাদেশ
সড়ক, রেলপথ, নৌপরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকা-বরিশাল মহাসড়ক বর্তমানে দুই লেনের হলেও এটি আরও প্রশস্ত করা প্রয়োজন বলে সরকার মনে করছে।
ঢাকা-বরিশাল মহাসড়ক সম্প্রসারণের পরিকল্পনা, ঈদযাত্রা নির্বিঘ্নে আশ্বাস
সুখেন্দু এদবর, বরিশাল
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৯:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সড়ক, রেলপথ, নৌপরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকা-বরিশাল মহাসড়ক বর্তমানে দুই লেনের হলেও এটি আরও প্রশস্ত করা প্রয়োজন বলে সরকার মনে করছে।
এ বিষয়ে দ্রুত কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে বরিশালের গোমা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, মহাসড়কটি দিয়ে বর্তমানে যান চলাচল সম্ভব হলেও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় এটি সম্প্রসারণ জরুরি।
তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বে, যা বড় ধরনের চ্যালেঞ্জ। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট সবাই কাজ করছে এবং আশা করা হচ্ছে, যাত্রীদের কোনো ভোগান্তি ছাড়াই ঈদযাত্রা সম্পন্ন হবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যসহ সড়ক বিভাগ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৭৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন