সর্বশেষ

গণমাধ্যম

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলা, আটক ২

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ১ মে, ২০২৬ ৩:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁ মোড়ে দায়িত্ব শেষ করে বিশ্রাম নেওয়ার সময় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে একদল দুর্বৃত্ত অতর্কিতে তাদের ওপর আক্রমণ চালায়। এতে দুই সাংবাদিক গুরুতর আহত হন।

আহতরা হলেন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাতে জানা যায়, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে ৬-৭ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এ সময় তারেক রহমানকে রাস্তায় ফেলে টানা প্রায় ৩০ মিনিট মারধর করা হয়। অন্যদিকে তারেক আজিজকে চায়ের কাপ ও চেয়ার দিয়ে আঘাত করে আহত করা হয়।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শুক্রবার বিকেল ৩টার দিকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মুসা (১৯), আরামবাগ এলাকার মো. মানিক মিয়ার ছেলে এবং আব্দুল আলীম (২৬), মো. সাইফুল ইসলামের ছেলে।

পুলিশের দাবি, ঘটনার মূল অভিযুক্ত রাব্বি এখনও পলাতক। তবে তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। রাব্বির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন