সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, অস্ত্র লুট

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

শুক্রবার, ১ মে, ২০২৬ ৫:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি শর্টগান লুট করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকার ডিউটিতে থাকা এএসআই সোহেল রানা ও তার ফোর্স ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের ঘটনাস্থলে গেলে। অভিযোগ অনুযায়ী, সিফাত, শাহারিয়া তানভীর ও আবু সুফিয়ানসহ কয়েকজন একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা প্রায় ১৪-১৫ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় কনস্টেবল ফয়সালের ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার পেটে গুরুতর জখম হয়। এ সময় হামলাকারীরা পুলিশের শর্টগান ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশের একাধিক টিম বিকেল থেকে রাত পর্যন্ত হাবিবপুর, কাজীপাড়া ও রুস্তমপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে গুলু মিয়ার বাড়ি থেকে লুট হওয়া শর্টগান উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আহত পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা উন্নত চিকিৎসা নিচ্ছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন