সর্বশেষ

সারাদেশ

কুমারখালীতে প্রশাসন ও মালিক-শ্রমিক সংগঠনের বর্ণাঢ্য আয়োজনে মে দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার, কুষ্টয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টয়া

শনিবার, ২ মে, ২০২৬ ৬:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন এবং পরিবহন মালিক-শ্রমিকদের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে কুমারখালী উপজেলা প্রশাসন, লালন শাহ্ পরিবহন লিমিটেড, জাতীয়তাবাদী শ্রমিক দল, নিজেরা করি ও ভূমিহীন সমিতির যৌথ উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা সহ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আলোচনা সভার মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার।

এতে আরও বক্তব্য দেন লালন শাহ্ পরিবহনের কর্মকর্তা কবি ও নাট্যকার লিটন আব্বাস, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি কিয়াম বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক কৌশিক আহমেদ চয়নসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণমোড় হয়ে লালন শাহ্ পরিবহন লিমিটেডের কাজীপাড়াস্থ প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে লালন শাহ্ পরিবহনের উদ্যোগে পৃথক অনুষ্ঠানে আলোচনা সভা, খেলাধুলা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রতিষ্ঠানটির মালিক, শ্রমিক, কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। পাশাপাশি আগতদের জন্য আপ্যায়নের ব্যবস্থাও করা হয়। এ সময় লালন শাহ পরিবহন লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য কাজী জাহিদ তারিফ, জসিম উদ্দিন, লিটন আব্বাস, জুয়েল করিম এবং মিজানুর রহমান মিলনসহ সাধারণ শ্রমিক ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, নিজেরা করি ও ভূমিহীন সমিতির পক্ষ থেকেও পৃথকভাবে র‌্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৩৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন