সর্বশেষ

সারাদেশ

জয়নুল উদ্যানে নাগরদোলা ভেঙে আহত ৮, অবৈধ স্থাপনা নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

শুক্রবার, ১ মে, ২০২৬ ৩:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ নগরীর জনপ্রিয় বিনোদনকেন্দ্র জয়নুল উদ্যানে অবৈধভাবে স্থাপিত একটি নাগরদোলা ভেঙে পড়ে অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (১ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কোনো ধরনের অনুমোদন ছাড়াই স্থাপন করা ওই নাগরদোলাটি হঠাৎ করে বিকল হয়ে ভেঙে পড়ে। এতে আশপাশে অবস্থান করা দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দৌড়াদৌড়ির মধ্যে পড়ে যান।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, আহত ৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দুইজনকে ভর্তি রাখা হয়েছে। গুরুতর আহত ভজন সরকার (প্রায় ৪০) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ভজন সরকার ঘটনাস্থলের পাশে মোটরসাইকেলে ছিলেন। হঠাৎ নাগরদোলাটি ভেঙে পড়লে তিনি সরাসরি আঘাতপ্রাপ্ত হন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর অবৈধভাবে স্থাপিত এসব বিনোদন সরঞ্জাম নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন