সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে পুলিশের ওপর সশস্ত্র হামলা: ছিনতাই হওয়া শর্টগান উদ্ধার, আটক ৩

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

শুক্রবার, ১ মে, ২০২৬ ৩:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের বন্দর থানার একটি এলাকায় ছিনতাইয়ের অভিযোগ তদন্তে গিয়ে পুলিশের ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে এক কনস্টেবল গুরুতর আহত হয়ে হাতের দুটি আঙুল হারিয়েছেন এবং পেটে মারাত্মক জখম হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন দায়িত্বে থাকা এক এএসআই। হামলার সময় পুলিশের কাছ থেকে একটি সরকারি শর্টগান ছিনিয়ে নেওয়া হলেও কয়েক ঘণ্টা পর সেটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গভীর রাতে, আনুমানিক সোয়া ২টার দিকে চৌধুরীবাড়ি এলাকার হাবিবনগর সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে দায়িত্ব পালনকালে সিফাত ওরফে টুটুল (২৮), শাহারিয়া তানভীর (২৯) ও আবু সুফিয়ান ওরফে চমক (২৯) নামে তিন ব্যক্তি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন। তাদের তথ্যের ভিত্তিতে তদন্তে গিয়ে পুলিশ পুরান বন্দর এলাকার একটি বাড়ির টিনশেড ঘরে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ১৪-১৫ জনের একটি সশস্ত্র দল অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কনস্টেবল ফয়সাল হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে তার ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন করে এবং পেটে গুরুতর আঘাত করে। একই সময় তার কাছে থাকা সরকারি শর্টগান ছিনিয়ে নেয় তারা। এএসআই সোহেল রানাকেও কুপিয়ে আহত করা হয়।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গুরুতর আহত কনস্টেবলকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠায়।

পরবর্তীতে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে গুলু মিয়ার বাড়ির পেছনে একটি বেলগাছের নিচ থেকে ছিনিয়ে নেওয়া শর্টগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, এ ঘটনায় তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন