সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় শিশু নিহত, ১ শিশু আহত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৯:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় মহিমা খানম (৭) নামে এক কন্যা শিশু নিহত হয়েছে। একই সময় অপর শিশু মীম খানম (১০) গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ওই এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এ সময় মহাসড়ক পারাপাররত দুই শিশুকে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মহিমা খানম নিহত হন এবং মীম খানম গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত মীম খানমকে দ্রুত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহত মহিমা খানমের মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি মো. মাসুদ খান আরও জানিয়েছেন, ঘটনার পর থেকে আইনী প্রক্রিয়া চালু রয়েছে এবং তদন্ত চলমান।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন