সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে পুলিশের পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণা: ৩জন গ্রেপ্তার

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ব্যবসায়ীদের কাছ থেকে ঈদ সম্মানী দাবি করে প্রতারণা করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে সদর থানায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান।

গ্রেপ্তার আসামীরা হলেন:

শেরপুর থানার কৃষ্ণপুর নামাপাড়া এলাকার আমজাদের ছেলে সোহেল মিয়া (৩৪),
একই থানার খানপুর এলাকার মৃত রমজান আকন্দের ছেলে বাদশা আকন্দ (৫০),
খানপুর পশ্চিমপাড়া এলাকার মো. রিপন (২২)।

পুলিশের তথ্যমতে, তারা দুটি ভিন্ন নাম্বার ব্যবহার করে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীদের কাছে নিজেদের পুলিশ সুপার পরিচয় দিয়ে ঈদ উপলক্ষে সম্মানী দাবি করতেন। বিষয়টি জানার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছেন যে, তারা সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে অর্থ দাবি ও প্রতারণা করেছিল।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সার্কেলের মো. নাজরান রউফসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন