সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাসুদ রানা প্রধান

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাসুদ রানা প্রধান।

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

মাসুদ রানা প্রধান জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল ওহাবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর মাসুদ রানা প্রধান বলেন, জেলার প্রান্তিক পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও পরিকল্পনা প্রণয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন তিনি। জয়পুরহাটের রাস্তাঘাট, অবকাঠামো এবং পরিবেশ-প্রকৃতির সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ জয়পুরহাট গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন