সর্বশেষ

সারাদেশ

ভোটের কালি মোছার আগেই তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু : দুলু

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মির্জা মাহমুদ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় ২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে এই খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় ঢাকা–মানিকগঞ্জ খাল খননের উদ্যোগ নিয়ে খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন, যা সে সময় ব্যাপক সাড়া ফেলেছিল।

তিনি আরও বলেন, দীর্ঘদিন পর তাঁর উত্তরাধিকার এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা প্রদান এবং খাল খননের মতো বিভিন্ন কর্মসূচি গ্রহণের অঙ্গীকার করেছিলেন। দুলু দাবি করেন, নির্বাচনের পরপরই এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর-৪ (লালপুর–গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার খায়ের, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিমসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।

এর আগে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন এমপি রুহুল কুদ্দুস দুলু।

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন