সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন নতুন প্রশাসক হারুনুর রশীদ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হারুনুর রশীদ সোমবার দায়িত্ব গ্রহণের পর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন।

বেলা ১২ টার দিকে জেলা পরিষদে দায়িত্ব গ্রহণ করেন হারুনুর রশীদ। এই সময়ে জেলা পরিষদের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি প্রথম কর্মদিবস হিসেবে সকলের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামসহ অন্যান্যরা।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হারুনুর রশীদ বলেন, “জেলার আসনগুলোতে আমরা (বিএনপি) পরাজিত হয়েছি। চাঁপাইনবাবগঞ্জ যেন উন্নয়ন থেকে পিছিয়ে না পড়ে, এজন্য প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা আমার এক নম্বর প্রাধান্য। আমি জেলা পরিষদের মাধ্যমে এই জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যাব।

তিনি আরও বলেন, “সাংবাদিকদের আমি অনুরোধ করবো জেলা পরিষদের কর্মকাণ্ডে সজাগ নজর রাখার। কোন অনিয়ম বা অসঙ্গতি থাকলে তা আমাকে জানাবেন। অবশ্যই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন