সর্বশেষ

সারাদেশ

নাটোরে অন্যায়-সন্ত্রাসের জিরো টলারেন্স ঘোষণা করেছেন এম রুহুল কুদ্দুস দুলু

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরে অন্যায়, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান আর থাকবে না বলে কঠোর বার্তা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, “সন্ত্রাসী যে দলেরই হোক, পরিবারের সদস্যও ছাড় পাবে না।”

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় হুইপ দুলু এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “আজ থেকে আগামী ৫ বছর নাটোরে মাদক, জুয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি সহ সকল ধরনের অনাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। যত বড় শক্তিশালী সন্ত্রাসী হোক না কেন, তাকে গ্রেফতার করতে হবে। নাটোরের মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সঠিকভাবে পালনে সকলের সহযোগিতা চাই।”

মতবিনিময় সভায় জেলা প্রশাসক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানসহ জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

জাতীয় সংসদ হুইপ নির্বাচিত হওয়ার পর এটি হুইপ এম রুহুল কুদ্দুস দুলুর প্রথম জেলা সফর।

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন