সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় খাল খনন প্রকল্প উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর নিয়ামতপুরে বিল লতা খালের বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১ হাজার ২০০ মিটার খনন কর্মসূচীর উদ্বোধন করেছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, সারাদেশে খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষপূর্ণ অবস্থা থেকে দেশকে শস্য শ্যামলা বাংলাদেশে পরিণত করেছিলেন এবং বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে এই খাল খনন কার্যক্রম সম্পন্ন করা হবে।

ভূমি মন্ত্রী নওগাঁ জেলার খাদ্য উৎপাদন ও নাব্যতা পুনঃস্থাপনের গুরুত্বের দিকে আলোকপাত করে বলেন, “নওগাঁ জেলা ধানের জন্য বিখ্যাত। আমাদের খাদ্যের চাহিদা পূরণের জন্য নওগাঁসহ সারাদেশের সকল নদী-নালা ও খাল খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা হবে।”

নিজের মন্ত্রনালয় নিয়ে তিনি বলেন, “ভূমি বিষয়ে এখানকার ১০০ জনের মধ্যে ১০০ জনেরই অভিযোগ রয়েছে। আমি ওপেনলি কিছু বলবো না, কিন্তু জনগণের জন্য সততার সঙ্গে কাজ করব। কোন অনিয়ম-দুর্নীতি যাতে না থাকে, সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে।”

ভূমি মন্ত্রী আরও বলেন, “আমরা আপনাদের সেবক হওয়ার জন্য এসেছি। আপনরা নির্দেশ করবেন, আমাদের দায়িত্ব হবে সেই প্রত্যাশা পূরণ করা। আমাদের নেতা প্রধানমন্ত্রী কোন প্রটোকল নেন না। সরকারি কাজ ছাড়া গাড়িতে ফ্ল্যাগ নেই। প্রশাসনের ভাইেরা দূর থেকে সংবাদ শুনছেন। ক্রিমিনাল ধরেন ফোর্স দিয়ে, আমাদের নিরাপত্তার প্রয়োজন নেই। আমরা মাটি মানুষের সঙ্গে মিশে থাকতে চাই।”

উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪(মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা।
 

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন