সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ২:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আজ ১৫ মার্চ ২০২৬ (রবিবার) জেলা উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, মুন্সীগঞ্জ, জনাব মোছা. নাজমা নাহার; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ; সিভিল সার্জন, মুন্সীগঞ্জ, ডাঃ কামরুল জমাদ্দার এবং জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন দপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের বর্তমান অবস্থা, বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ এবং তা উত্তরণের সম্ভাব্য উপায় নিয়েও পর্যালোচনা করা হয়।

একই সঙ্গে জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার করা, সেবার মান উন্নয়ন এবং জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান ও মতবিনিময় করা হয়।

৩০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন