সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার, পালিয়েছে মূল হোতা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৮:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ১৪টি এক হাজার টাকার জাল নোটসহ মো. ওহিদুল (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার সকাল ১০টার দিকে পৌর শহরের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার হওয়া মো. ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের বাসিন্দা মোতাহার তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সড়কের মনিরুল ভ্যারাইটিজ নামের একটি দোকানে ১৪ হাজার টাকা বিকাশ করার উদ্দেশ্যে যায় ওই যুবক। এ সময় দোকান মালিক মনিরুল টাকাগুলো পরীক্ষা করে জাল বলে শনাক্ত করেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওহিদুলকে গ্রেফতার করে।

তবে এ সময় তার সহযোগী এবং জাল নোট চক্রের মূল হোতা হিসেবে পরিচিত মেহেদী হাসান (২৮) ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা জাল নোট চক্রের সদস্যদের ধরতে পুলিশ সদস্যরা মাঠে তৎপর রয়েছে।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন