সর্বশেষ

সারাদেশ

ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৪:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সুনামগঞ্জের ছাতকে এক ব্যবসায়ী তার দুই ব্যবসায়িক অংশীদারের বিরুদ্ধে ৪১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন।

পাওনা টাকা ফেরত চাওয়ায় উল্টো প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টিও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী বুলবুল আহমদ বলেন, তিনি সম্প্রতি মাহমুদ হাসান ও মমিনুর রহমানের সঙ্গে ব্যবসায়িক অংশীদারত্বের চুক্তি করেছিলেন। চুক্তির পর বিভিন্ন সময়ে ব্যাংক ও বিকাশের মাধ্যমে মোট ৪১ লাখ ২০ হাজার টাকা প্রদানের পরও নির্ধারিত সময়ে তাদের দায়বদ্ধতা পূরণ হয়নি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিক সালিশি বৈঠকেও অভিযুক্তরা টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেননি।

ভুক্তভোগী জানিয়েছেন, ৮ মার্চ মাহমুদ হাসানকে ফোন করলে তিনি টাকা দেওয়ার জন্য অস্বীকৃতি জানিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে বুলবুলকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

উপায়ান্তর না দেখে ১০ মার্চ বুলবুল আহমদ ছাতক থানায় মাহমুদ হাসান ও মমিনুর রহমানের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন