সর্বশেষ

সারাদেশ

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ

আহসান সুমন, কক্সবাজার 
আহসান সুমন, কক্সবাজার 

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৪:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে শনিবার (১৪ মার্চ) একটি বিরল বড় কোরাল মাছ জেলের বঁড়শিতে ধরা পড়েছে। মাছটির ওজন প্রায় ২২.৫ কেজি।

হ্নীলা এলাকার মাছ ব্যবসায়ী আলী আহমেদ জানান, জেলের কাছ থেকে মাছটি তিনি ২৫ হাজার ৫০০ টাকায় কিনেছেন। তিনি আরও জানিয়েছেন, মাছটি কেটে হ্নীলা বাজারে প্রতি কেজি ১,২০০ টাকায় বিক্রি করা হবে। মাছটি একদম তরতাজা এবং স্বাদও উৎকৃষ্ট।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা বলেন, নাফ নদীর কোরাল মাছের বাজারে চাহিদা বেশ ভালো। মাঝে মাঝে জেলেদের জালে বড় ধরনের কোরাল মাছও ধরা পড়ে, যা স্থানীয় বাজারে দ্রুত বিক্রি হয়ে যায়।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন