ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৩:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনার ডুমুরিয়া উপজেলার বান্দার ঐতিহ্যবাহী সার্বজনীন মহানামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শনে উপস্থিত হন ভারতের সহকারী হাই কমিশনার চন্দ্রজিৎ মুখার্জী।
শনিবার (১৪ মার্চ) বেলা ১২টায় তিনি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা, বান্দা সার্বজনীন মহানামযজ্ঞ পরিচালনা কমিটির সভাপতি ও খুলনা জেলা পূজা উদযাপন ফ্রন্ট এবং মতুয়া বহু জন সমাজ ঐক্য জোটের আহবায়ক নিত্যানন্দ মন্ডল, বান্দা সার্বজনীন মহানাম যজ্ঞ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত বাড়ই, বান্দা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৌমেন মন্ডল, মহানাম যজ্ঞ কমিটির কোষাধ্যক্ষ সুধাময় মন্ডল, খুলনা জেলা পূজা পরিষদের সহসভাপতি অধ্যক্ষ অজিত বিশ্বাস, খুলনা জেলা পূজা পরিষদের উপদেষ্টা দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার দিলীপ বর্মন, জেলা পূজা পরিষদের উপদেষ্টা ইন্দ্রজিৎ চক্রবর্তী, জেলা পূজা পরিষদের দপ্তর সম্পাদক সুমন দাস, খুলনা জেলা পূজা পরিষদের মহিলা সম্পাদিকা শোভা রানী হালদার, মহানামযজ্ঞ কমিটির সাংগঠনিক সম্পাদক প্রণব বিশ্বাস, দৌলতপুর থানা পূজা উদযাপন ফন্টের সাধারণ সম্পাদক সুব্রত দত্ত, প্রমুখ।
দেশ-মাতৃকা ও বিশ্বের মঙ্গল কামনায় ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠান সোমবার ভোরে সমাপ্ত হবে।
সোমবার যজ্ঞ শেষে কুঞ্জভঙ্গ, দধিভঙ্গ, নগর সংকীর্তন এবং মধ্যাহ্নে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
খুলনা তথা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী এবং অভিজাত এই মহানামযজ্ঞ অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত মণ্ডলী অংশগ্রহণ করেন।
২৩৪ বার পড়া হয়েছে