সর্বশেষ

সারাদেশ

বদ আকিদা ঈমানের পূর্ণতার পথে বড় অন্তরায়: মাওলানা নেছারুদ্দীন

আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর
আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
আমীরে হিযবুল্লাহ ও ছারছীনা শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, বদ আকিদা ঈমানের পূর্ণতার পথে বড় অন্তরায়।

তিনি বলেন, একজন মুমিন হিসেবে আকিদা, আমল, আখলাক ও আদব প্রত্যেক ক্ষেত্রে সতর্কতার সঙ্গে সঠিক পথ অনুসরণ করা আবশ্যক। নিজ ইচ্ছামতো পথ বেছে নিলে পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়।

শনিবার (১৪ মার্চ) বাদ জোহর ছারছীনা শরীফের বার্ষিক মাহফিলের আখেরী মুনাজাতের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা মহান আল্লাহর সরাসরি হুকুমের বিরুদ্ধাচরণ করে, পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যায় নিজেদের মতবাদ প্রতিষ্ঠায় ব্যস্ত থাকে, রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নতকে অবজ্ঞা করে এবং সাহাবায়ে কেরামের সমালোচনা করে—তারা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। একইভাবে যারা সালফে সালেহীন ও আউলিয়ায়ে কেরামের অনুসরণ থেকে মানুষকে বিরত রাখতে বিভ্রান্তি ছড়ায়, তাদের ব্যাপারে মুসলমানদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ইসলামে সীরাতুল মুস্তাকিম তথা সরল ও সঠিক পথে কোনো ধরনের বাড়াবাড়ি কিংবা শিথিলতার সুযোগ নেই। দীন ইসলাম কেবল পুস্তকে সীমাবদ্ধ নয়; বরং যুগে যুগে ধারাবাহিকভাবে আমলের মাধ্যমে তা মুসলমানদের কাছে পৌঁছেছে। কিন্তু সমাজে একটি গোষ্ঠী পূর্ববর্তী হক্কানি আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নিজেদের বিভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে। এসব অপতৎপরতা থেকে মুসলমানদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী। যারা কথায় বা কাজে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের বিরুদ্ধাচরণ করে, তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখা উচিত নয়।

উল্লেখ্য, পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত তিনদিনব্যাপী এ বার্ষিক মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। মাহফিল উপলক্ষে দরবার শরীফে দেশের অন্যতম বৃহৎ ইফতার মাহফিল ও খতম তারাবীহের আয়োজন করা হয়।

মাহফিলের শেষদিনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নাজেমে আ’লা ড. সৈয়দ মুহাম্মদ শরাফত আলী, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রূহুল আমিন আফসারী, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা মো. ওসমান গণি ছালেহী, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ এবং বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর সাবেক সভাপতি মাওলানা মো. শামসুল আলম মোহেব্বী প্রমুখ।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় লাখো মুসল্লির ‘আমিন-আমিন’ ধ্বনি ও আবেগঘন কান্নায় পুরো পরিবেশ ভারাক্রান্ত হয়ে ওঠে।

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন