সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, দুইজন গুরুতর আহত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় সাজিদুল মোল্লা (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

দুর্ঘটনায় তার দুই বন্ধু মারাত্মকভাবে আহত হয়েছেন।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী জানান, সাজিদুল মোল্লা তার দুই বন্ধুকে নিয়ে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়ার দিকে জিকজ্যাক স্টাইলে মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথের আইল্যান্ডে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগার কারণে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

নিহত সাজিদুল মোল্লা গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে। আহত দুই বন্ধু হলেন বাঁধন মোল্লা (২০) ও আব্দুল্লাহ শেখ (১৯)। স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

এসআই শুকুর আলী জানান, নিহতের ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০