সর্বশেষ

সারাদেশ

সিলেটে ট্রাকচাপায় শিক্ষক ও প্রবাসী নেতা নিহত

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটে ট্রাকচাপায় মোশাররফ হোসাইন (৪০) নামের একজন স্কুল শিক্ষক ও আব্দুল আহাদ বাবুল (৫৭) নামের প্রবাসী কমিউনিটির নেতা নিহত হয়েছেন।

ঘটনা ঘটে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ধোপাগুল এলাকায়।

নিহত মোশাররফ হোসাইন গোয়াইনঘাটের সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। অপরদিকে, লেবাননে বসবাসকারী আব্দুল আহাদ বাবুল গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোশাররফ হোসাইন নিজের মোটরসাইকেলে ধোপাগুল এলাকায় বাড়ি ফিরছিলেন, তখন তাকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুরুতর আহত অবস্থায় আব্দুল আহাদ বাবুলকে হাসপাতালে নেওয়া হলে শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মোশাররফ হোসাইনের লাশ আজ বিকেলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। রাত ১০টায় রস্তমপুর ইউনিয়ন কমপ্লেক্স মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। বাবুলের লাশ বাড়িতে নেওয়ার প্রক্রিয়া এখনও চলমান।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন মৈত্র জানান, “গতকাল একজনের এবং আজ একজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি আটক করার তথ্য আমরা পেয়েছি এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন